Loading Bible Translation
First-time download in progress. This may take a few seconds…
Bengali Holy Bible Wordproject Bible
68 verses
1বাবিলের রাজা নবূখদ্নিত্সর যাদের বন্দী করেছিলেন, তারা জেরুশালেম এবং যিহূদায় য়ে যার নিজের নগরে ফিরে গেল|
2এরা সকলে সরুব্বাবিল, য়েশূয, নহিমিয়, সরায়, রিযেলায়, মর্দখয়, বিল্শন, মিস্পর, বিগ্রয়, রহূম ও বানাদের সঙ্গে প্রত্যাবর্তন করল| যারা ইস্রায়েলে ফিরেছিল তাদের তালিকাটি নিম্নরূপ:
3পরোশের উত্তরপুরুষ 2,172
4শফটিয়ের উত্তরপুরুষ 372
5আরহের উত্তরপুরুষ 775
6য়েশূয় এবং য়োয়াব পরিবারের পহত্-মোয়াবের উত্তরপুরুষ 2,812
7এলমের উত্তরপুরুষ 1,254
8সত্তূর উত্তরপুরুষ 945
9সক্কয়ের উত্তরপুরুষ 760
10বানির উত্তরপুরুষ 642
11ব্বেয়ের উত্তরপুরুষ 623
12অস্গদের উত্তরপুরুষ 1,222
13অদোনীকামের উত্তরপুরুষ 666
14বিগ্বয়ের উত্তরপুরুষ 2,056
15আদীনের উত্তরপুরুষ 454
16যিহিষ্কিয়ের বংশজাত আটেরের উত্তরপুরুষ 98
17বেত্সয়ের উত্তরপুরুষ 323
18য়োরাহের উত্তরপুরুষ 112
19হশুমের উত্তরপুরুষ 223
20গিব্বরের উত্তরপুরুষ 95
21বৈত্লেহেম শহরের 123
22নটোফা শহরের 56
23অনাথোত শহরের 128
24অস্মাবত শহরের 42
25কিরিয়ত্-আরীম, কফীরা ও বেরোত শহরের 743
26রামা ও গেবা শহরের 621
27মিক্মস শহরের 122
28বৈথেল ও অয় শহরের 223
29নবো শহরের 52
30মগ্বীশ শহরের 156
31এলম নামে একটি শহরের 1,254
32হারীম শহরের 320
33লোদ, হাদীদ ও ওনো শহরের 725
34য়িরিহো শহরের 345
35সনায়া শহরের 3,630
36যাজকদের মধ্যে ছিলেন:য়েশূয় পরিবারের যিদয়িয়ের উত্তরপুরুষ 973
37ইম্মেরের উত্তরপুরুষ 1,052
38পশ্হূরের উত্তরপুরুষ 1,247
39হারীমের উত্তরপুরুষ 1,017
40লেবীয় পরিবারগোষ্ঠীর লোকদের মধ্যে যারা ছিল তারা হল:হোদবিয়ের পরিবারের মাধ্যমে য়েশূয় ও কদ্মীয়েলের উত্তরপুরুষ 74
41আসফের গায়কবর্গের মধ্যে 128
42মন্দিরের দ্বারপালের উত্তরপুরুষের মধ্যেশল্লূম, আটের, টলমোন, অক্কূব,হটীটা এবং শোবয়ের উত্তরপুরুষের 139
43মন্দিরের সেবা-দাসদের উত্তরপুরুষের মধ্যে ছিলেন:সীহ, হসূফা ও টব্বায়োতের উত্তরপুরুষরা,
44কেরোস, সীয ও পাদোনের সন্তানরা,
45লবানা, হগাব ও অক্কূবের সন্তানরা,
46হাগব, শল্ময ও হাননের সন্তানরা,
47���িদ্দেল, গহর ও রায়ার সন্তানরা,
48রত্সীন, নকোদর ও গসমের সন্তানরা,
49উষ, পাসেহ ও বেষযের সন্তানরা,
50অস্না, মিযূনীম ও নফূষীমের সন্তানরা,
51বক্বূক, হকূফার ও হর্হূরের সন্তানরা,
52বসলূত, মহীদা ও হর্শার সন্তানরা,
53বর্কোস, সীষরা ও তেমহের সন্তানরা,
54নত্সীহ ও হটীফার সন্তানরা|
55শলোমনের ভৃত্যদের উত্তরপুরুষরা ছিল:সোটয়, হস্সোফেরত ও পরূদা |
56যালা, দর্কোন ও গিদ্দেল,
57শফটিয, হটীল, পোখেরত্-হত্সবাযীমেরএবং আমীর সন্তানগণ|
58মন্দিরের সেবা-দাসরা এবংশলোমনের ভৃত্যদের উত্তরপুরুষরা 392
59তেল্-মেলহ, তেল হর্শা, করূব, অদ্দন ও ইম্মের নগর থেকে জেরুশালেমে এসেছিল নিম্নলিখিত ব্যক্তিরা, কিন্তু তারা ইস্রায়েলের পরিবারবর্গের পরিবার ছিল কিনা তা প্রমাণ করতে পারল না|
60দলায়, টোবিয় ও নকোদের উত্তরপুরুষ 652
61হবায়, হক্কোস ও বর্সিল্লয় যাজক পরিবারের উত্তরপুরুষ| (যদি কোন পুরুষ গিলিয়দের বর্সিল্লয় কন্যাকে বিয়ে করত, তাহলে সেই পুরুষটিকে বলা হত বর্সিল্লয়ের উত্তরপুরুষ|)
62এরা সকলেই তাদের পরিবারের ইতিহাস স্থাপন করবার চেষ্টা করল|
63য়েহেতু যাজক তালিকায় এদের পূর্বপুরুষদের নামোল্লেখ ছিল না, সেহেতু তাদের পূর্বপুরুষরা সত্যিই যাজক ছিলেন কিনা তা তারা প্রমাণ করতে পারল না| তাই তারাও যাজক হিসেবে কাজ করবার অনুমতি পেল না| রাজ্যপাল তাদের আদেশ দিলেন, যতক্ষণ পর্য়ন্ত না এক জন যাজক ঊরীম এবং তুম্মীম দ্বারা ঈশ্বরের সিদ্ধান্ত না জানাতে পারে ততক্ষণ তারা য়েন পবিত্র খাদ্য গ্রহণ না করে|
64যারা ফিরে এল তাদের মধ্যে 42,360 জন ব্যক্তি ছিল| এছাড়াও তাদের সঙ্গে ছিল 7,337 জন পুরুষ ও নারী ভৃত্য, 200 জন গায়ক ও গাযিকা|
66তাদের 73 6টি ঘোড়া, 245 টি খচচর, 435 টি উট ও 6,720 টি গাধা ছিল|
68তারা যখন জেরুশালেমে প্রভুর মন্দিরে এসে পৌঁছল তখন পরিবারের কর্তারা, প্রভুর মন্দির নির্মাণের জন্য উপহারগুলি দান করলেন|
69এই উপহারের মধ্যে ছিল 1,100 পাউণ্ড সোনা, 3 টন রূপো ও যাজকদের পরিবারের জন্য 100 টি অঙ্গরক্ষক বস্ত্র| আগে যেখানে প্রভুর মন্দিরটি ছিল সেই খানেই তারা মন্দিরটি নির্মাণ করবে|
70এই কাজের জন্য যাজকগণ, লেবীয় ও অন্যান্য ব্যক্তিরা জেরুশালেমের কাছাকাছি অঞ্চলে বসতি স্থাপন করল| এই দলের মধ্যে মন্দিরের দ্বাররক্ষী, গায়কবর্গ, ও সেবাদাসরা ছিল| ইস্রায়েলের অন্যান্য ব্যক্তিরা তাদের নিজ নিজ শহরে বাসা বাঁধলো|