Loading Bible Translation
First-time download in progress. This may take a few seconds…
Bengali Holy Bible Wordproject Bible
20 verses
1তখন নামাথীয সোফর ইয়োবকে উত্তর দিলেন এবং বললেন:
2“এই কথার বন্যার উত্তর দেওয়া দরকার! এতো কথা কি ইয়োবকে সঠিক বলে প্রমাণ করে না!
3ইয়োব, তুমি কি ভেবেছ তোমার জন্য আমাদের কাছে কোন উত্তর নেই? তুমি কি ভেবেছো যখন তুমি ঈশ্বরকে বিদ্রূপ করবে, তখন কেউ তোমাকে সাবধান করবে না?
4ইয়োব, তুমি ঈশ্বরকে বলেছো, ‘আমার যুক্তিগুলি সত্য এবং আপনি দেখে নিন আমি শুচিশুদ্ধ|’
5ইয়োব, আহা যদি ঈশ্বর তোমায় উত্তর দিতেন! আশা করি তিনি তোমার সঙ্গে কথা বলবেন|
6ঈশ্বর তোমাকে প্রজ্ঞার গূঢ় তত্ত্ব বলতে পারতেন| প্রকৃত প্রজ্ঞার দুটি দিক থাকে| অনুভব করো ঈশ্বর তোমার কিছু পাপ ভুলে গেছেন| তোমাকে তাঁর যতটা শাস্তি দেওয়া উচিত্ ছিল ততটা তিনি অবশ্যই তোমাকে দিচ্ছেন না|
7“ইয়োব, তুমি কি মনে কর য়ে তুমি প্রকৃতপক্ষে ঈশ্বরকে বুঝেছ? তুমি কি মনে কর তুমি সর্বশক্তিমান ঈশ্বরের সীমা আবিষ্কার করে ফেলেছ?
8স্বর্গে যা কিছু আছে সে বিষয়ে তুমি কিছুই করতে পারো না| মৃত্যুর স্থান সম্পর্কেও তুমি কিছুই জানো না|
9ঈশ্বর পৃথিবীর থেকে বৃহত্ এবং সমুদ্রের থেকেও বড়|
10“যদি ঈশ্বর তোমায় আটক করেন এবং তোমায় আদালতে নিয়ে যান, কেউই তাঁকে ঠেকাতে পারবে না|
11প্রকৃতপক্ষে ঈশ্বরই জানেন য়ে কে অপদার্থ| যখন ঈশ্বর কোন মন্দ কাজ দেখেন তিনি তা মনে রাখেন|
12একটা বুনো গাধা কখনও একটা মানুষের জন্ম দিতে পারে না| এবং একজন নির্বোধ লোক কখনও জ্ঞানী ব্যক্তি হয়ে উঠতে পারে না|
13“কিন্তু ইয়োব, তুমি তোমার হৃদয়কে ঈশ্বরমুখী করো এবং তাঁর কাছে প্রার্থনা রত তোমার হাত দুটি তুলে ধরো|
14তোমার পাপকে তোমার কাছ থেকে অনেক দূরে রাখ| তোমার তাঁবুতে কোন মন্দ লোককে বাস করতে দিও না|
15তাহলে তুমি লজ্জা না পেয়ে মুখ তুলতে পারবে| ভীত না হয়ে তুমি শক্ত হয়ে দাঁড়াতে পারবে|
16তাহলে তুমি তোমার দুর্ভোগ ভুলতে পারবে| তুমি তোমার সমস্যাগুলিকে বয়ে যাওয়া জলের চেয়ে বেশী মনে রাখবে না|
17তাহলে তোমার জীবন দুপুরের সূর্য় প্রভার থেকেও অধিকতর উজ্জ্বল হয়ে উঠবে| জ���বনের অন্ধকারতম সময়গুলো সকালের সূর্য়ের মত জ্বলজ্বল করবে|
18তখন তুমি নিজেকে নিরাপদ মনে করবে| কারণ তখন আশা থাকবে| ঈশ্বর তোমার প্রতি যত্ন নেবেন এবং তিনি তোমায় বিশ্রাম দেবেন|
19তুমি শুয়ে পড়তে পারবে এবং কেউ তোমাকে ভয় দেখাবে না| এবং অনেক লোক সাহায্যের জন্য তোমার কাছে আসবে|
20দুষ্ট লোকরা সাহায্যের প্রত্যাশা করতে পারে কিন্তু তারা তাদের সমস্যা থেকে রক্ষা পাবে না| তাদের আশার একমাত্র পরিণাম হবে মৃত্যু|”