Loading Bible Translation
First-time download in progress. This may take a few seconds…
Bengali Holy Bible Wordproject Bible
20 verses
1আমি মানসিকভাবে বিপর্য়স্ত কারণ আমি য়েন গাছ থেকে পেড়ে নেওয়া ফলের মতো, য়েসব দ্রাক্ষাগুলো গাছ থেকে তোলা হযে গেছে ঠিক তাদের মতো| খাবার জন্য কোন দ্রাক্ষা সেখানে নেই| যা আমি ভালোবাসি সেই নতুন গজানো ডুমুর পর্য়ন্ত নেই|
2আমি বলতে চাইছি, সব বিশ্বাসী লোকেরা চলে গেছে| এই দেশে আর কোন ভাল লোক পড়ে নেই| প্রত্যেক লোক অপরকে হত্য়া করার জন্য় অপেক্ষা করছে| প্রত্যেক ব্যক্তি তার ভাইকে ফাঁদে ফেলার চেষ্টা করছে|
3লোকেরা এখন দুহাতেই খারাপ কাজ করতে দক্ষ| উঁচু পদস্থ কর্মচারীরা এখন ঘুষ চাইছে| বিচারকরা আদালতে তাদের মত পরিবর্তনের জন্য টাকা নিচ্ছে| ‘গণমান্য় নেতারা’ ভালো এবং ন্যায় মতামত দেয় না| তারা য়া কিছু ইচ্ছা করে সেটাই করছে|
4এমনকি তাদের মধ্যে য়ে সবচেয়ে ভাল সেও জট পাকানো কাঁটা ঝোপের চেয়ে অনেক বেশী প্যাঁচালো|ভাববাদীরা বলেছিল য়ে এই দিনটি আসবে; তোমাদের পাহারাদারদেরদিন এসে গেছে| এখন তোমরা শাস্তি পাবে! এখন তোমরা বিভ্রান্ত হযে য়াবে!
5তোমাদের প্রতিবেশীকে বিশ্বাস করো না! বন্ধুকে বিশ্বাস করো না! এমনকি তোমাদের স্ত্রীদের সঙ্গে ও খোলাখুলিভাবে কথা বলো না!
6নিজের বাড়ীর লোকেরাই মানুষের শত্রু হবে| পুত্র তার পিতাকে সম্মান করবে না| কন্যা তার মাতার বিরুদ্ধে যাবে| একজন বধূ তার শ্বাশুড়ীর বিরুদ্ধে য়াবে|
7সেজন্য আমি সাহায্য পাবার জন্য প্রভুর দিকে তাকাবো! আমি রক্ষা পাবার জন্য আবার ঈশ্বরের অপেক্ষা করবো! আমার ঈশ্বর আমার কথা শুনবেন|
8আমার পতন হযেছে| কিন্তু শত্রু আমাকে নিয়ে উপহাস করো না! আমি আবার উঠবো| এখন আমি অন্ধকারে বসে আছি| কিন্তু প্রভু আমার জন্য আলোকস্বরূপ হবেন|
9প্রভুর বিরুদ্ধে আমি পাপ করেছিলাম| তাই তিনি আমার প্রতি ক্রুদ্ধ হযেছিলেন| কিন্তু তিনি আদালতে আমার জন্য আমার মামলায় তর্ক করবেন| তিনি আমায় নির্দোষ প্রমাণ করবেন এবং আমাকে আলোয় নিয়ে আসবেন| আমি তাঁর ন্যায়পরায়ণতা দেখব|
10আমার শত্রুরা এটা দেখে লজ্জিত হবে| কারণ আমার সেই শত্রুরা আমাকে বলেছিল, “তোমার প্রভু ঈশ্বর কোথায়? আমি তাকে নিয়ে মজা করব| রাস্তার কাদার মতো লোকেরা তার ওপর দিয়ে হেঁটে য়াবে|
11সময আসবে য়খন তোমার দেওয়ালগুলো আবার গেঁথে তোলা হবে| সেই সমযে, দেশের সীমা দূরে যাবে বা পরিধি বাড়বে|
12তোমার লোকেরা তোমার দেশে ফিরে আসবে| তারা অশূর থেকে এবং মিশরের শহরগুলি থেকে ফিরে আসবে| তোমার লোকেরা মিশর এবং ফরাত্ নদীর ওপার থেকে আসবে| তারা পশ্চিম দিকের সমুদ্র হতে এবং পূর্বদিকের পর্বত হতে আসবে|
13দেশের অধিবাসীরা দেশে বাস করে তাদের মন্দ কাজের দ্বারা দেশ ধ্বংস করছে|
14অতএব দণ্ড দিয়ে তোমার লোকজনদের শাসন কর| শাসন কর তোমাদের অধিকারভুক্ত লোকজনদের| সেই পাল একাকী কর্ম্মিল পর্বতের মধ্য়বর্তী বনে বাস করছে| সেই পাল আগে য়েমন বাশন এবং গিলিয়দে বাস করত এখনও সেই দুটি জায়গাতেই বাস করছে|
15আমি যখন তোমাদের মিশর দেশ থেকে বের করে এনেছিলাম তখন অনেক অলৌকিক কাজ করেছিলাম| আমি ওইরকম আরো অনেক অলৌকিক ঘটনা তোমাদের দেখাবো|
16বহুজাতির লোকেরা সেই অলৌকিক ঘটনাগুলো প্রত্যক্ষ করবে এবং তারা লজ্জিত হবে| তারা প্রত্যক্ষ করবে য়ে তাদের ‘শক্তি’ আমার তুলনায় কিছুই নয়| তারা অবাক হয়ে যাবে এবং তাদের মুখে হাত দেবে| তারা কিছুই শুনতে চাইবে না|
17সাপের মতো তারা ধূলোতে বুকে ভর দিয়ে য়াবে| তারা ভয়ে কাঁপবে| তারা কীট পতঙ্গদের মতো তাদের গর্ত থেকে মাঠে বেরিয়ে আসবে এবং আমাদের প্রভু ঈশ্বরের কাছে এসে তারা তোমাদের ভয় ও সম্মান করবে!
18তোমার মতো ঈশ্বর আর কোথাও নেই| তুমি লোকেরা অপরাধ হরণ কর| য়েসব লোক বেঁচে গেছে তাদের ঈশ্বর ক্ষমা করেন| তিনি চিরকালের জন্য রাগ করে থাকবেন না| কারণ তিনি বিশ্বস্ত থাকতে ইচ্ছা করেন|
19প্রভু আবার ফিরে আসবেন এবং আমাদের আরাম দেবেন| তিনি আমাদের অপরাধ চূর্ণ করে দেবেন এবং আমাদের সমস্ত পাপ গভীর সমুদ্রের মধ্যে ছুঁড়ে ফেলে দেবেন|
20ঈশ্বর যাকোবের প্রতি অটল থাকবেন| দযা করে আপনি আপনার দয়া অব্রাহামকে দেখান য়েমনটি আপনি বহু আগে আমাদের পূর্বপুরুষদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন|