Loading Bible Translation
First-time download in progress. This may take a few seconds…
Bengali Holy Bible Wordproject Bible
70 verses
1আমাদের দেওয়াল বানানোর কাজ শেষ হল| তারপর আমরা দরজায পাল্লা বসালাম ও কারা সেই সব দরজায পাহারা দেবে তার জন্য লোক ঠিক করলাম| আমরা গায়কদের এবং লেবীয়দেরও নিযুক্ত করলাম|
2এরপর আমি আমার ভাই হনানি ও হনানিয নামে আরেক ব্যক্তিকে যথাএমে জেরুশালেম শহরের দায়িত্ব ও দুর্গের সেনাপতির দায়িত্ব দিলাম| আমি আমার ভাই হনানিকে বেছে নিয়েছিলাম কারণ অন্যান্যদের থেকে সে খুবই সত্ ও তার ঈশ্বরে বেশী ভয় ছিল|
3আমি তখন তাদের নির্দেশ দিলাম, “প্রতিদিন সূর্য়োদযের কয়েক ঘণ্ট্া পরে জেরুশালেমের ফটকগুলি খুলবে| আর সূর্য়াস্তের পূর্বেই তোমরা ফটক বন্ধ করে তালা লাগাবে| এছাড়াও, রক্ষী হিসেবে যাদের নিয়োগ করবে তারা যেন এ শহরেরই বাসিন্দা হয়| এই সমস্ত রক্ষীদের কয়েক জনকে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায পাহারা দিতে পাঠাবে আর বাদবাকিরা যেন তাদের বাড়ির কাছাকাছি অঞ্চলেই পাহারা দেয়|”
4জেরুশালেম শহরটি খুবই বড়| শহরে অনেক জায়গা থাকলেও, তুলনায় বাসিন্দার সংখ্যা কম| বাড়ি-ঘরও তখন সমস্ত বানানো হয়নি|
5এমতাবস্থায ঈশ্বর আমার হৃদয়ে সমস্ত বাসিন্দাদের একত্রিত করার বাসনা প্রবেশ করালেন| আমি তখন সমস্ত গন্যমাণ্য ব্যক্তি, আধিকারিকবর্গ ও সাধারণ লোক দের একসঙ্গে ডেকে পাঠালাম| বসবাসকারী সমস্ত ব্যক্তিদের একটি তালিকা বানানোই আমার মূল উ?শ্য ছিল| ইতিমধ্যে বন্দীদশা থেকে যারা প্রথম এ শহরে ফিরে এসেছিল তার একটি তালিকা আমি পেয়েছিলাম| তাতে লেখা ছিল:
6এই ইহুদীরা বন্দীদশা থেকে জেরুশালেম এবং যিহূদায় ফিরে এসেছিল| রাজা নবূখদ্নিত্সর এদের বন্দী করে বাবিলে নিয়ে গিয়েছিলে| এরা হল: যেশূয, নহিমিয়, অসরিয়, রযমিযা, নহমানি,
7মর্দখয়, বিল্শন, মিস্পরত্, বিগ্বয, নহূম ও বানা| তারা সরুব্বাবিলের সঙ্গে ফিরে এসেছিল| নীচে ইস্রায়েলের য়ে সমস্ত লোক ফিরে এসেছিল তাদের নাম ও সংখ্যা দেওয়া হল:
8পরোশের উত্তরপুরুষ 2,172
9শফটিযের উত্তরপুরুষ 372
10আরহের উত্তরপুরুষ 652
11য়েশূয় ও য়োয়াবের পরিবারগোষ্ঠীর পহত্-মোয়াবের উত্তরপুরুষ 2,818
12এলমের উত্তরপুরুষ 1,254
13সত্তূর উত্তরপুরুষ 845
14সক্কয়ের উত্তরপুরুষ 760
15বিন্নূয়ির উত্তরপুরুষ 648
16ব্বেয়ের উত্তরপুরুষ 628
17আস্গদের উত্তরপুরুষ 2,322
18অদোনীকামের উত্তরপুরুষ 667
19বিগ্বয়ের উত্তরপুরুষ 2,067
20আদীনের উত্তরপুরুষ 655
21যিহিষ্কিয়ের বংশজাত আটেরের উত্তরপুরুষ 98
22হশুমের উত্তরপুরুষ 328
23বেত্সয���র উত্তরপুরুষ 324
24হারীফের উত্তরপুরুষ 112
25গিবিয়োনের উত্তরপুরুষ 95
26বৈত্লেহম ও নটোফা শহরের লোক 188
27অনাথোত শহরের 128
28বৈত্-অস্মাবত্ শহরের 42
29কিরিযত্-য়িযারীম, কফীরা ও বেরোত শহরের 743
30রামা ও গেবা শহরের 621
31মিক্মস শহরের 122
32বৈথেল ও অয শহরের 123
33নবো শহরের 52
34এলম শহরের 1,254
35হারীম শহরের 320
36য়িরীহো শহরের 345
37লোদ, হাদীদ ও ওনো শহরের 721
38সনায়া শহরের 3,930
39যাজকগণ হল:য়েশূয়ের বংশজাত যিদয়িয়র উত্তরপুরুষ 973
40ইম্মেরের উত্তরপুরুষ 1,052
41পশ্হূরের উত্তরপুরুষ 1,247
42হারীমের উত্তরপুরুষ 1,017
43এরা হল লেবীয় পরিবারগোষ্ঠীর লোক:হোদবিয়র বংশজাত য়েশূয় ও কদ্মীয়েলের উত্তরপুরুষ 74
44এরা হল গায়ক বৃন্দ:আসফের উত্তরপুরুষ 148
45এরা হল দ্বার-রক্ষকগণ:শল্লুম, আটের, টল্মোন, অক্কুব, হটীটাও শোবয়ের উত্তরপুরুষ 138
46এরা হল মন্দিরের বিশেষ দাস:সীহ, হসূফা ও টব্বায়োতের উত্তরপুরুষরা,
47কেরোস, সীয় ও পাদোনের বংশধরবর্গ,
48লবানা, হগাব ও শল্ময়ের বংশধরবর্গ,
49হানন, গিদ্দেল ও গহরের বংশধরবর্গ,
50রাযা, রত্সীন ও নকোদের বংশধরবর্গ,
51গসম, ঊষ ও পাসেহের বংশধরবর্গ,
52বেষয, মিযূনীম ও নফুষয়ীমের বংশধরবর্গ,
53বকবূক, হকূফা ও হর্হূরের বংশধরবর্গ,
54বসলীত, মহীদা ও হর্শার বংশধরবর্গ,
55বর্কোস, সীষরা ও তেমহের বংশধরবর্গ,
56নত্সীহ ও হটীফার বংশধরবর্গ|
57শলোমনের উত্তরপুরুষ দাসদের মধ্যে:সোটয়, সোফেরত্ ও পরীদার বংশধরবর্গ,
58যালা, দর্কোন ও গিদ্দেলের বংশধরবর্গ,
59শফটিয়ের, হটীল ও পোখেরত্-হত্সবাযীম ও আমোন;
60মন্দিরের দাস ও শলোমনের দাসদের উত্তরপুরুষ 392
61কয়েক জন লোক তেল্মেলহ, তেল্হর্শা, করূব, অদ্দন ও ইম্মের শহর থেকে জেরুশালেমে এসেছিল| তাদের পরিবারগুলি ইস্রায়েল থেকে উদ্ভ্ূত কিনা তা তারা প্রমাণ করতে পারেনি|দলায়, টোবিয় ও নকোদের উত্তরপুরুষ 642 জন
63এরা ছিল যাজক পরিবারের উত্তরপুরুষ:হবায়, হক্কোস ও বর্সিল্লয়ে| গিলিয়দের বর্সিল্লয পরিবারের কন্যাকে যদি একজন পুরুষ বিয়ে করত ওই পুরুষকে বর্সিল্লযদের উত্তরপুরুষ হিসাবে গণ্য করা হতো|
64য়েহেতু তারা তাদের বংশতালিকা বা তাদের পূর্বপুরুষরা যাজক ছিলেন কিনা তা প্রমাণ করতে পারল না, সেহেতু যাজকদের তালিকায তাদের নাম অন্তর্ভুক্ত করা হল না|
65রাজ্যপাল ওই সমস্ত ব্যক্তিদের, পবিত্র খাবার খেতে বারণ করলেন যতক্ষণ পর্য়ন্ত না প্রধান যাজক ঊরীম ও তুম্মীম ব্যবহার করে ঈশ্বরের কাছে জেনে নেন কি করতে হবে|
667,337 জন দাসদাসীকে বাদ দিলে, যারা ফিরে এসেছিল তাদের মধ্যে সব মিলিযে ছিল 42,360 জন| এছাড়াও, এদের সঙ্গে ছিল 245 জন গায়ক-গাযিকা,
68তাদের 736 টি ঘোড়া, 245 টি খচচর, 435 টি উট ও 6,720 টি গাধা ছিল|
70বেশ কিছু পরিবার প্রধান কাজ চালিয়ে যাবার জন্য অর্থ দান করেন| রাজ্যপাল বয়ং কোষাগারে 19 পাউণ্ড স্বর্ণমুদ্রা দিয়েছিলেন| এছাড়াও তিনি 50 টি পাত্র ও যাজকদের পোশাকের জন্য 530 পোশাক দান করেন|
71বিভিন্ন পরিবারের প্রধানরা কাজ চালিয়ে যাওয়ার জন্য 375 পাউণ্ড স্বর্ণমুদ্রা এবং11/3 টন পরিমাণ রূপো দান করেছিলেন|
72সব মিলিয়ে অন্যান্য ব্যক্তিরা 375 পাউণ্ড স্বর্ণমুদ্রা,11/3 টন রূপা এবং যাজকদের জন্য 67 টি বস্ত্রখণ্ড দিয়েছিলেন|
73যাজকগণ, লেবীয়রা, দ্বাররক্ষীরা, গায়করা ও মন্দিরের সেবাদাসরা ও অন্যান্য সমস্ত ইস্রায়েলীয়রা য়ে যার নিজের শহরে বাস করতে লাগল| ওই বছরের সপ্তম মাসের মধ্যেই দেখা গেল ইস্রায়েলের সমস্ত বাসিন্দারা তাদের নিজেদের বাসভূমিতে বসবাস শুরু করেছে|