Loading Bible Translation
First-time download in progress. This may take a few seconds…
Bengali Holy Bible Wordproject Bible
27 verses
1য়ে ব্যক্তি প্রায়ই তিরস্কৃত হয় কিন্তু জেদ ধরে থাকে তাকে হঠাত্ বিপর্য়যের সম্মুখীন হতে হয় এবং সে তার থেকে রক্ষা পাবে না|
2যখন শাসক ভালো হয় তখন সবাই সুখে থাকে| কিন্তু মন্দ লোক কর্ত্তৃত্ব করলেই সকলে অভিযোগ জানায়|
3য়ে ব্যক্তি জ্ঞানলাভে আগ্রহী সে তার পিতার সুখের কারণ হয়| কিন্তু য়ে ব্যক্তি বেশ্যালযে গিয়ে অর্থ ব্যয় করে সে অচিরেই তার ঐশ্বর্য় হারাবে|
4যদি রাজা ন্যায়পরাযণ হন তবে সে দেশ শক্তিশালী হয়ে উঠবে| কিন্তু রাজা যদি জোর করে খুব ভারী কর প্রজার ওপর চাপান, তাহলে সেই দেশ দুর্বল হয়ে পড়বে|
5য়ে মানুষ অন্য লোকদের তোষামোদ করে নিজের কার্য়্য় সিদ্ধ করতে চায় সে নিজের ফাঁদ নিজেই পাতে|
6মন্দ লোকরা তাদের নিজেদের কুকর্মের ফাঁদে পড়ে| কিন্তু একজন ভাল মানুষ মনের সুখে গান গাইতে পারে|
7ভালো লোক দরিদ্র মানুষের জন্য ভালো কিছু করতে চায়, কিন্তু মন্দ লোক তাদের নিয়ে মাথাই ঘামায় না|
8উদ্ধত লোকরা একটি শহরে আগুন ধরিয়ে দিতে পারে, কিন্তু জ্ঞানী লোকরা জ্বলন্ত ক্রোধকে নির্বাপিত করে|
9যদি এক জন জ্ঞানী একজন মূর্খের সঙ্গে আলোচনা করে কোন সমস্যা মেটাতে চায় তাহলে সেই মূর্খ বোকার মতো তর্ক করতে থাকবে এবং তারা কখনোই এক মত হতে পারবে না|
10খুনীরা সর্বদাই সত্ লোকদের ঘৃণা করে| মন্দ লোকরা সর্বদা ভাল লোকদের মেরে ফেলতে চেষ্টা করে|
11এক জন বোকা লোক সহজেই রেগে যায় কিন্তু জ্ঞানী মানুষ ধৈর্য়্য় ধরে নিজেকে সামলে রাখে|
12এক জন শাসক যদি মিথ্যাকে প্রশ্রয দেয় তবে তার কর্মচারীরা দুর্নীতিগ্রস্ত হয়ে উঠবে|
13একদিক থেকে দেখলে একজন দরিদ্র ব্যক্তি, আর এক জন য়ে দরিদ্রদের কাছ থেকে চুরি করে, তারা একই; তারা দুজনেই প্রভুর দৃষ্টি|
14য়ে রাজা দরিদ্রদের প্রতি ন্যায়পরাযণ সে দীর্ঘকাল রাজত্ব করবে|
15শাস্তি ও অনুশাসন দুইই শিশুদের পক্ষে ভাল| যদি কোন শিশুর অভিভাবক তাকে যা খুশী তাই করতে দেয় তবে সে তার মায়ের লজ্জার কারণ হয়|
16যদি মন্দ লোকরা কর্ত্তৃত্ব করে তাহলে চতুর্দিকে পাপ কাজ হবে| কিন্তু শেষ পর্য়ন্ত ভালো মানুষদের জয় হবেই|
17তোমার পুত্র অন্যায় করলে তাকে শাস্তি দিও| তাহলে তাকে নিয়ে তুমি গর্ব করতে পারবে এবং সে তোমা��ে কখনও লজ্জায় ফেলবে না|
18য়ে দেশ ঈশ্বর দ্বারা পরিচালিত নয়, সেখানে কখনও শান্তি আসবে না| য়ে দেশ ঈশ্বরের বিধি মেনে চলে সেখানে সুখ বিরাজ করে|
19তুমি শুধু কথা বলে তোমার ভৃত্যকে কিছু শেখাতে পারবে না| সে তোমাকে বুঝলেও অবজ্ঞা করতে পারে|
20য়ে ব্যক্তি চিন্তা-ভাবনা না করে কথা বলে তার কোন আশা নেই| ঐ ব্যক্তির চেয়ে বরং এক জন মূর্খের কিছু আশা থাকে|
21তুমি যদি সব সময় তোমার ভৃত্য যা চায় তাই দিয়ে দাও, সে শেষ পর্য়ন্ত এক জন ভালো ভৃত্য থাকবে না|
22এক জন রাগী মানুষ সমস্যার সৃষ্টি করে| য়ে খুব সহজেই রেগে যায় সে নানা অপরাধে দাযী হয়|
23যদি এক জন ব্যক্তি নিজেকে অন্যদের তুলনায় অনেক ভালো মনে করে তাহলে সে নিজের পতনের কারণ হয়| কিন্তু যদি কোন ব্যক্তি বিনযী হয় তাহলে লোকে তাকে শ্রদ্ধা করে|
24দুজন চোর এক সঙ্গে কাজ করলেও একে অপরের শত্রু হয়| এক জন চোর আরেক জনকে শাসাবে যাতে যদি সে আদালতের চাপে সত্যি কথা বলতেও চায় তবুও ভয়েই বলতে পারে না|
25ভয় হল ফাঁদের মতো| কিন্তু যদি তুমি প্রভুর ওপর বিশ্বাস রাখো তাহলে তুমি নিরাপদে থাকবে|
26অনেক মানুষই রাজার সঙ্গে বন্ধুত্ব করতে চায়| কিন্তু প্রভু সব সময় মানুষকে ন্যায্য বিচার দেন|
27ভালো মানুষরা অসত্ মানুষকে ঘৃণা করে এবং মন্দ লোকরা সত্ মানুষদের ঘৃণা করে|