Loading Bible Translation
First-time download in progress. This may take a few seconds…
Bengali Holy Bible Wordproject Bible
30 verses
1এগুলি হল লমূযেল রাজার হিতোপদেশ যা তাঁকে তাঁর মা শিখিযেছিলেন|
2তুমি আমার প্রিয় পুত্র, যার জন্য আমি প্রার্থনা করেছিলাম|
3স্ত্রীলোকের পিছনে শক্তিক্ষয় কোরো না কারণ তারা অনেক রাজার ধ্বংসের কারণ|
4লমূয়েল, রাজাদের পক্ষে দ্রাক্ষারস পান করা বিজ্ঞজনোচিত নয়, শাসকের পক্ষে সুরা পান করা বিজ্ঞজনোচিত নয়|
5তারা দ্রাক্ষারস পান করে সমস্ত আইন ভুলে গিয়ে দরিদ্রদের ওপর অত্যাচার করতে পারে তাদের অধিকার কেড়ে নিতে পারে|
6যারা দরিদ্র, যারা সমস্যায় জর্জরিত তাদের দ্রাক্ষারস পান করতে দাও যাতে তারা তাদের দুঃখকষ্ট ভুলে য়েতে পারে|
8য়ে ব্যক্তি নিজেকে সাহায্য করতে পারে না তাকে সাহায্য করা উচিত্| য়ে কথা বলতে পারে না এমন কারো হয়ে কথা বলো| দুর্বল লোকদের অধিকার রক্ষা কর|
9যা তুমি সঠিক বলে মনে কর তার পক্ষ নিয়ে দাঁড়াও| সব মানুষের প্রতি ন্যায় বিচার কর| দরিদ্রদের এবং সাহায্য প্রার্থীদের অধিকার রক্ষা কর|
10একজন যথার্থ স্ত্রীসত্যিই দুর্লভ| কিন্তু সে অলঙ্কারের চেয়েও মূল্যবান|
11তার স্বামীর তার ওপর পূর্ণ আস্থা আছে| সে কখনও দরিদ্র হবে না|
12এই ধরণের স্ত্রী তার স্বামীর কাছে সমস্ত জীবনের একটি পুরস্কার স্বরূপ, বোঝা নয়|
13সে পশম ও মসীনা সংগ্রহ করে এবং খুশী মনে তার নিজের হাতে বিভিন্ন জিনিস বানায়|
14দূর দেশ থেকে আসা এক জাহাজের মতো সে বাড়ির জন্য বিভিন্ন স্থান থেকে খাদ্য সংগ্রহ করে|
15সে প্রত্যেক দিন ভোরবেলা উঠে তার পরিবারের জন্য রান্না করে এবং ভৃত্যদের ভাগ তাদের দিয়ে দেয়|
16সে একটি জমি পর্য়বেক্ষণ করে এবং তারপর সেটা ক্রয করে| সে তার অর্জিত অর্থ ব্যয় করে এবং দ্রাক্ষাক্ষেত বপন করে|
17সে হয় কঠোর পরিশ্রমী এবং সমস্ত রকম কাজে সক্ষম|
18সে যখনই তার নিজের তৈরী জিনিসের ব্যবসা করে তখনই লাভ করে|
19সে সুতো কাটে এবং নিজের কাপড় বোনে|
20সে সব সময় দরিদ্র ও সাহায্য প্রার্থীদের দান করে|
21শীতে যখন বরফ পড়ে তখন সে পরিবারের জন্য দুশ্চিন্তা করে না| সে তাদের সবাইকে ভাল গরম কাপড় দেয়|
22সে বিছানায় পাতার জন্য চাদর তৈরী করে এবং সে দামী মসলিনের ব���্ত্র পরে|
23তার স্বামী হয় দেশের নেতাদের একজন যাকে সকলেই শ্রদ্ধা করে|
24তার ব্যবসায়িক দক্ষতা থাকে এবং সে বস্ত্র ও বন্ধনী তৈরী করে ব্যবসায়িকদের কাছে বিক্রি করে|
25সে প্রশংসিত হয়এবং মানুষ তাকে সম্মান করে| সে আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যতের মুখোমুখি হয়|
26সে বিশাল জ্ঞান নিয়ে কথা বলে এবং মানুষকে স্নেহময ও দযালু হতে শেখায়|
27সে কখনও আলস্য দেখায় না এবং তার গৃহের সমস্ত জিনিসের দেখাশোনা করে|
28তার সন্তানরা তার প্রশংসা করে, তার স্বামী তাকে নিয়ে গর্ব করে বলে,
29“আরো অনেক ভালো স্ত্রীলোক আছে, কিন্তু তুমি তাদের মধ্যে শ্রেষ্ঠ|”
30রূপলাবণ্য তোমাকে লোকদের সামনে ঠকাতে পারে| কিন্তু য়ে স্ত্রীলোক প্রভুকে শ্রদ্ধা করে তাকে অবশ্যই প্রশংসা করা উচিত্|
31তাকে তার যোগ্য পুরস্কার দাও| তার কাজের জন্য সর্বসমক্ষে তার গুণগান কর|