Loading Bible Translation
First-time download in progress. This may take a few seconds…
Bengali Holy Bible Wordproject Bible
34 verses
1পুত্র, অপরের ঋণের জন্য কখনও দাযী থেকো না| অন্য কোন ব্যক্তি তার ঋণ শোধ করতে না পারলে তুমি কি তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছ?
2তাহলে তুমি ফেঁসে গিয়েছ| তুমি নিজের প্রতিশ্রুতি জালেই জড়িয়ে পড়েছ|
3তুমি নিজেকে ঐ ব্যক্তিটির ক্ষমতার অধীনে রেখেছ| শীঘ্র তার কাছে গিয়ে নিজেকে মুক্ত কর| তার ঋণের বোঝা থেকে তোমাকে মুক্ত করবার জন্য তার কাছে অনুরোধ জানাও|
4বিশ্রাম করো না এবং ঘুমিযো না|
5হরিণের মত শিকারীর ফাঁদ থেকে পালিয়ে এসো| জাল কেটে পালিয়ে যাওয়া পাখির মতো নিজেকে মুক্ত কর|
6অলস মানুষ, তোমাদের পিঁপড়েদের মতো হওয়া উচিত্| দেখো, পিঁপড়েরা কি করে| পিঁপড়েদের কাছ থেকে শেখো এবং জ্ঞানী হও|
7পিঁপড়েদের কোনও মালিক নেই, শাসক নেই, নেতা নেই|
8কিন্তু গ্রীষ্ম কালে পিঁপড়েরা তাদের যাবতীয় খাবার সংগ্রহ করে| ঐ খাদ্য তারা বাঁচিয়ে রাখে এবং শীতের সময়ও তাদের কাছে পর্য়াপ্ত খাবার থাকে|
9অলস মানুষ, আর কতক্ষণ তুমি ঘুমিয়ে থাকবে? তোমার শয়্য়ায বিশ্রাম নেওয়ার থেকে কখন তুমি উঠবে?
10এক জন অলস ব্যক্তি বলে, “আমাকে কিছু ক্ষণের জন্য ঘুমোতে দাও এবং একটু বিশ্রাম নিতে দাও|”
11তার অলসতার ফলস্বরূপ, এক জন চোর য়েমন সব কিছু চুরি করে নেয় সে রকম ভাবে তার ওপর দারিদ্র্য আসবে! অচিরেই সে কপর্দকহীন হয়ে পড়বে!
12এক জন পাপী এবং অকর্মণ্য ব্যক্তি মিথ্যে কথা বলে এবং খারাপ কাজ করে|
13সে চোখ টিপে এবং হাত ও পায়ের সাহায্যে নানা ধরণের ইঙ্গিত করে লোকদের ঠকায়|
14ঐ ব্যক্তিটি দুষ্ট| সে সর্বদাই অপরের বিরুদ্ধে দুষ্ট পরিকল্পনা করে| সে সদাসর্বদা অশান্তি সৃষ্টি করে|
15কিন্তু সে শাস্তি পাবে| আকস্মিক বিপর্য়য তার ওপর আসবে| অকস্মাত্ সে ধ্বংস হবে! এবং তাকে সাহায্য করবার কেউ থাকবে না!
16প্রভু, সাতটি নয়, ছয়টি জিনিসকে ঘৃণা করেন:
17য়ে চোখগুলো এক জন লোকের গর্ব দেখায়, য়ে জিহ্বা মিথ্যে কথা বলে, হাতগুলো য়েগুলো নির্দোষ লোকদের হত্যা করে,
18হৃদয়সমূহ, যারা অন্যদের বিরুদ্ধে অনিষ্ট পরিকল্পনা করে, পা, য়েগুলো কু-কাজ করতে ছোটে,
19য়ে ব্যক্তি আদালতে মিথ্যা সাক্ষী দেয় এবং যা সত্যি নয় তাই বলে, য়ে ব্যক্তি ভাইদের মধ্যে তর্কাতর্ক��র কারণ ঘটায|
20পুত্র আমার, তোমার পিতার আদেশসমূহ শোন| তোমার মাতার শিক্ষাগুলি ভুলো না|
21সদা তাঁদের কথা স্মরণ কোরো| তোমার অভিভাবকদের আদেশ তোমার কন্ঠে জড়িয়ে রাখো| তোমার হৃদয়ে লিখে রাখো|
22যেখানেই যাও তাঁদের শিক্ষামালা তোমাকে পথ দেখাবে| এমনকি তুমি যখন শুয়ে থাকবে তখনও ঐ উপদেশগুলি তোমার ওপর নজর রাখবে| জেগে ওঠার পর তোমার সঙ্গে সেগুলো কথা বলবে এবং তোমাকে সঠিক পথে চালিত করবে|
23তোমার অভিভাবকদের আদেশ এবং শিক্ষা আলোর মত তোমাকে পথ দেখাবে| সেগুলি তোমাকে সংশোধন করবে এবং সঠিক পথ চেনার ক্ষমতা প্রদান করবে|
24তাঁদের শিক্ষাসমূহ তোমাকে এক জন নষ্ট স্ত্রীলোকের কাছে যাওয়া থেকে নিবৃত্ত করবে| ঐ শিক্ষাগুলি তোমাকে, য়ে নারী তার স্বামীকে পরিত্যাগ করেছে, তার মধুর বচন থেকে নিরাপদে রাখবে|
25সেই পরস্ত্রী অসাধারণ রূপসী হতে পারে| কিন্তু তার সৌন্দর্য়্য়ের জন্য তোমার হৃদয়ে কামলালসা রেখো না| তার নয়নবান য়েন তোমাকে ফাঁদে না ফেলতে পারে|
26এক জন বারবণিতার জন্য হয়তো তোমাকে একটি রুটির মূল্য দিতে হবে| কিন্তু অন্য লোকের স্ত্রী তোমার প্রাণসংহারিণী হয়ে উঠতে পারে!
27য়ে ব্যক্তি আগুনের খুব কাছে যায় সে তার জামাকাপড় ঐ আগুনে পোড়ায|
28জ্বলন্ত কযলায পা দিলে পা নিশ্চিত পুড়বে|
29য়ে ব্যক্তি পরস্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে লিপ্ত হয় তার ক্ষেত্রেও একই কথা প্রয়োজ্য়| ঐ ব্যক্তি শাস্তি ভোগ করবে|
30ক্ষুধার্ত ব্যক্তি খাদ্য চুরি করতে পারে| চুরি করার সময় ধরা পড়লে, সে যা চুরি করেছে তার সাতগুণ মূল্য তাকে দিতে হবে! ঐ মূল্য দিতে গিয়ে হয়তো সে সর্বস্বান্ত হবে! কিন্তু যারা তার প্রকৃত অবস্থা বোঝে তারা তার প্রতি শ্রদ্ধা হারাবে না|
32কিন্তু য়ে ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হয় সে নির্বোধ| সে তার নিজের পতন ডেকে আনছে এবং নিজেকেই ধ্বংস করছে!
33মানুষ তার সম্পর্কে শ্রদ্ধা হারাবে| সে নিজে ওই লজ্জা থেকে কোন দিন পরিত্রাণ পাবে না|
34ওই ব্যভিচারিণীর স্বামী হিংসা ও ক্রোধে উন্মত্ত হবে| সে যখন তার স্ত্রীর প্রেমিকের প্রতি প্রতিশোধ নেবে তখন সে করুণা দেখাবে না|
35যত অর্থ, যত ধনসম্পদই তাকে দেওয়া হোক না কেন তার ক্রোধ প্রশমিত হবে না!