Loading Bible Translation
First-time download in progress. This may take a few seconds…
Bengali Holy Bible Wordproject Bible
5 verses
1য়ে লোকরা প্রভুতে আস্থা রাখে তারা সিয়োন পর্বতের মত হবে| তারা কখনই কাঁপবে না এবং তারা চিরদিন অব্যাহত থাকবে|
2জেরুশালেমের চারদিকেই পর্বত রয়েছে এবং প্রভু তাঁর লোকদের চা��দিকে রয়েছেন| তাঁর লোককে তিনি চিরদিন রক্ষা করবেন|
3দুষ্ট লোকরা ভাল লোকদের দেশকে চিরদিন শাসন করবে না| যদি তাই হত তাহলে সত্ লোকরাও হয়তো মন্দ কাজ করা শুরু করতো|
4হে প্রভু, ভাল ও সত্ লোকদের প্রতি ভালো ব্যবহার করুন| শুদ্ধ হৃদয়ের লোকদের প্রতি সদ্ব্য়বহার করুন|
5মন্দ লোকরা মন্দ কাজকর্ম করে| প্রভু ঐসব মন্দ লোককে শাস্তি দেবেন| ইস্রায়েলের শান্তি বজায় থাকুক!