Loading Bible Translation
First-time download in progress. This may take a few seconds…
Bengali Holy Bible Wordproject Bible
9 verses
1প্রভুর প্রশংসা কর! প্রভু নতুন যা করেছেন তার জন্য একটা নতুন গান গাও! যেখানে তাঁর অনুগামীরা একসঙ্গে জড় হয়, সেই সমাজে তাঁর প্রশংসা কর|
2ইস্রায়েলকে তাদের স্রষ্টাকে ��িয়ে আনন্দ করতে দাও| সিয়োনের লোককে তাদের রাজাকে নিয়ে আনন্দ করতে দাও|
3লোকেরা বীণা ও খঞ্জনী বাজাক এবং নাচতে নাচতে ঈশ্বরের প্রশংসা করুক!
4ঈশ্বর তাঁর লোকদের প্রতি প্রসন্ন| ঈশ্বর তাঁর বিনম্র লোকদের জন্য এক বিস্ময়কর জিনিস করেছেন| তিনি তাদের রক্ষা করেছেন!
5হে ঈশ্বর অনুগামীরা, তোমাদের জয়কে উপভোগ কর! বিছানায় যাওয়ার পরে পর্য়ন্ত সুখী হও|
6লোকজনকে চিত্কার করে প্রভুর প্রশংসা করতে দাও এবং তাদের হাতে তরবারি ধরতে দাও|
7ওরা ওদের শত্রুদের শাস্তি দিতে যাক| ওরা ওই সব লোকদের শাস্তি দিতে যাক|
8ঈশ্বরের লোকরা ওদের রাজাদের এবং বড় বড় নেতাদের লোহার শিকল দিয়ে শৃঙ্খলিত করবে|
9ঈশ্বরের নির্দেশ মতই ঈশ্বরের লোকরা ওদের শাস্তি দেবে| ঈশ্বরের সমস্ত অনুগামীরা, তাঁকে সম্মান জানাও| প্রভুর প্রশংসা কর!