Loading Bible Translation
First-time download in progress. This may take a few seconds…
Bengali Holy Bible Wordproject Bible
10 verses
1এই পৃথিবী এবং পৃথিবীর সমস্ত কিছুই প্রভুর| এই জগত্ এবং জগতের সব লোকও তাঁর|
2প্রভু জলের ওপর এই পৃথিবী সৃষ্টি করেছেন| তিনি নদীসমূহের ওপর এই সব তৈরী করেছেন|
3কে প্রভুর পর্বতে আরোহণ করতে পারে? কে প্রভুর পবিত্র মন্দিরে গিয়ে দাঁড়াতে পারে?
4সেই সব লোক যারা মন্দ কাজ করে নি, সেই সব লোক যাদের অন্তঃকরণ শুচি, সেই সব লোকরা যারা মিথ্যেকে সত্যের মত করে বলবার সময় আমার নাম নেয নি, যারা মিথ্যা কথা বলে নি এবং মিথ্যা প্রতিশ্রুতি দেয় নি একমাত্র সেই সব লোকই এখানে উপাসনা করতে পারে|
5ভালো লোকরা প্রভুকে অন্যদের আশীর্বাদ করবার জন্য বলে| ঐসব ভালো লোকরাও ঈশ্বর, তাদের পরিত্রাতাকে ভাল কাজই করতে বলে|
6সেই সব ভালো লোক ঈশ্বরকে অনুসরণ করার চেষ্টা করে| তারা সাহায্যের জন্য যাকোবের ঈশ্বরের কাছে যায়|
7হে ফটক সকল, তোমাদের মাথা তোল! হে প্রাচীন দ্বারসমূহ, খুলে যাও, কারণ মহিমান্বিত রাজা ভেতরে আসবেন|
8কে সেই মহিমান্বিত রাজা? প্রভুই সেই রাজা| তিনিই পরাক্রমী সৈনিক| প্রভুই সেই রাজা, তিনিই যুদ্ধের নাযক|
9হে ফটক সকল তোমাদের মাথা তোল! হে প্রাচীন প্রবেশ দ্বারসমূহ, খুলে যাও, কারণ মহিমান্বিত রাজা ভেতরে আসবেন|
10কে সেই মহিমান্বিত রাজা? সর্বশক্তিমান প্রভুই সেই রাজা| তিনিই সেই মহিমান্বিত রাজা!