Loading Bible Translation
First-time download in progress. This may take a few seconds…
Bengali Holy Bible Wordproject Bible
13 verses
1রমণীদের মধ্যে সুন্দরী শ্রেষ্ঠা, তোমার প্রেমিক কোথায় গেছে? তোমার প্রিয়তম কোন দিকে গেছে? আমাদের বল, তাহলে, তাকে খোঁজার ব্যাপারে, আমরা তোমাকে সাহায্য করতে পারি|
2আমার প্রিয়তম তার মশলার বাগানে গিয়েছে| সে তার বাগানে ঘুরে বেড়াতে ও পদ্ম ফুল তুলতে গেছে|
3আমি এক মাত্র আমার প্রেমিকের এবং আমার প্রেমিক এক মাত্র আমারই| সে পদ্ম বনে ঘুরে বেড়ায়|
4হে প্রিয়তমা, তুমি তির্সার মত সুন্দর, জেরুশালেমের মত মনোরম, দুর্গ দ্বারা রক্ষিত নগরীর মত ভয়ঙ্কর|
5আমার দিকে চেয়ে দেখো না! তোমার দুটি চোখ আমায় অস্থির করে দেয়! তোমার কেশরাশি, গিলিয়দ পর্বতের ঢাল বেযে নেমে আসা একদল ছাগলের মত|
6তোমার দাঁতগুলো সদ্য স্নাত ছাগীর মত| তারা প্রত্যেকেই য়মজ বত্স জন্ম দিয়েছে এবং একটা মেষও তার শাবককে হারায নি|
7তোমার গণ্ডদেশ ডালিম ফলের দুটি আধখানা টুকরোর মতো|
8ষাট জন রাণী বা 80 জন উপপত্নী থাকতে পারে, এমনকি অগণিত তরুণীরাও থাকতে পারে,
9কিন্তু আমার পরিপূর্ণা, আমার কপোতী অদ্বিতীযা| সে তার মায়ের কাছে অনন্যা, য়ে তাকে জন্ম দিয়েছিল তার সব থেকে প্রিয় সন্তান! যুবতী রমণীরা তার দিকে চেয়ে দেখে এবং তার রূপের প্রশংসা করে| শুধু তাই নয়, রাণীরা এবং উপপত্নীরাও তার প্রশংসা করে|
10ঐ তরুণী মেযেটি কে? মেযেটি ভোরের আভার মতই উজ্জ্বল| সে চাঁদের মত সুন্দর| সে সূর্য়্য়ের মত উজ্জ্বল| সে শোভাযাত্রার তারাদের মত সম্ভ্রান্ত|
11উপত্যকার ফল দেখতে আমি আখরোটের বাগানে গেলাম, দেখতে গেলাম দ্রাক্ষাক্ষেতে অথবা ডালিমগাছে ফল ধরেছে কিনা|
12আমি নিজেও জানতাম না য়ে সে আমাকে রথের ওপর যুবরাজ হিসেবে বসিযেছে|
13ফিরে এসো, ফিরে এসো শূলম্মীয!ফিরে এসো, ফিরে এসো, যাতে আমরা তোমায় চেয়ে দেখতে পারি| শূলম্মীযের দিকে তুমি কেন তাকিযে দেখ? সে য়ে মহনযিমে বিজয় নৃত্যে মগ্ন|