Loading Bible Translation
First-time download in progress. This may take a few seconds…
Bengali Holy Bible Wordproject Bible
8 verses
1ইস্রায়েল মিশর ত্যাগ করলো| যাকোব সেই বিদেশ ত্যাগ করলো|
2যিহূদা ঈশ্বরের বিশেষ মানুষ হলো| ইস্রায়েল তাঁর রাজত্ব হলো|
3এই দেখে লোহিতসাগর দৌড়ে পালিয়েছিলো| য়র্দন নদীও ঘুরে দৌড় দিয়েছিলো|
4পর্বতগুলো বুনো ছাগলের মত নেচে উঠেছিলো| পাহাড়গুলো মেষর মত নেচে উঠেছিলো|
5লোহিতসাগর কেন তুমি ছুটে পালালে? য়র্দন নদী কেন তুমি ঘুরে দৌড় দিলে?
6পর্বতমালা কেন তোমরা বুনো ছাগলের মত নাচলে? পাহাড় সকল, কেন তোমরা মেষশাবকের মত নাচলে?
7যাকোবের প্রভু, ঈশ্বরের সামনে, পৃথিবী কেঁপে গিয়েছিলো|
8ঈশ্বর হলেন এমন একজন, যিনি পাথর থেকে জলকে প্রবাহিত করান| ঈশ্বর শক্ত পাথর থেকে একটি জলধারা প্রবাহিত করেছিলেন|