Loading Bible Translation
First-time download in progress. This may take a few seconds…
Bengali Holy Bible Wordproject Bible
18 verses
1হে প্রভু, আমাদের কোন সম্মান পাওয়া উচিত্ নয়| সব সম্মানই আপনার| আপনার প্রেমের জন্য আমরা আপনাকে বিশ্বাস করতে পারি| এই জন্য সকল সম্মান আপনার|
2অন্য জাতির লোকরা কি করে বলতে ��ারে, “কোথায তোমাদের ঈশ্বর?”
3ঈশ্বর স্বর্গে রয়েছেন এবং তিনি যা চান তাই করতে পারেন|
4অন্যান্য জাতির “দেবতারা” শুধুই সোনা ও রূপার তৈরী মূর্ত্তি মাত্র| ওরা কিছু মানুষের তৈরী মূর্ত্তি মাত্র|
5ওই মূর্ত্তিদের মুখ আছে কিন্তু কথা বলতে পারে না| ওদের চোখ আছে কিন্তু দেখতে পায় না|
6ওদের কান আছে কিন্তু শুনতে পায় না| ওদের নাক আছে কিন্তু ঘ্রাণ নিতে পারে না|
7ওদের হাত আছে কিন্তু অনুভব করতে পারে না| ওদের পা আছে কিন্তু চলতে পারে না এবং ওদের কন্ঠ থেকে কোন স্বর আসে না|
8য়ে সব লোকরা মূর্ত্তিগুলি তৈরী করে এবং তাতে তাদের আস্থা রাখে, তারা কি ওই সব মূর্ত্তিগুলোর মত হয়ে যাবে?
9হে ইস্রায়েলের লোকরা, প্রভুকে বিশ্বাস কর! প্রভু ওদের রক্ষক এবং তিনি তাদের সাহায্য করেন|
10হারোণের পরিবার প্রভুকে বিশ্বাস কর! প্রভু ওদের রক্ষক এবং তিনি তাদের সাহায্য করেন|
11প্রভুর অনুগামীরা, প্রভুকে বিশ্বাস কর! প্রভু ওদের রক্ষক এবং তিনি তাদের সাহায্য করেন|
12প্রভু আমাদের স্মরণে রাখবেন এবং আমাদের আশীর্বাদ করবেন| প্রভু ইস্রায়েলকে আশীর্বাদ করবেন| প্রভু হারোণের পরিবারকে আশীর্বাদ করবেন|
13প্রভু তাঁর সমস্ত অনুগামীদের আশীর্বাদ করবেন| দীন থেকে মহত্তম পর্য়ন্ত সকলকেই সমানভাবে আশীর্বাদ করবেন|
14প্রভু, তোমাকে এবং তোমার সন্তানদের অনেক অনেক আশীর্বাদ দিন|
15প্রভুই স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং প্রভু তোমাকে স্বাগত জানাচ্ছেন!
16স্বর্গ ঈশ্বরের কিন্তু মানুষকে তিনি পৃথিবী দিয়েছেন|
17মৃত লোকেরা ঈশ্বরের প্রশংসা করে না| মৃত লোকেরা, যারা কবরে রয়েছে তারা প্রভুর প্রশংসা করে না|
18কিন্তু আমরা এখন প্রভুর ধন্যবাদ করছি এবং চিরদিন আমরা তাঁকে ধন্যবাদ দেবো| প্রভুর প্রশংসা কর!